ঢাকাFriday , 18 April 2025
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Converters
  9. Cracked
  10. Crackers
  11. Cracks
  12. Docs
  13. DVDRip
  14. Emulators
  15. Epic

ভালুকায় মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ২

admin
April 18, 2025 1:01 pm
Link Copied!

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।

শুক্রবার (১৮ এপ্রিল ২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নন্দিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন, উপজেলার পূর্ব ভালুকার মণ্ডল বাড়ির ইন্তাজ আলীর ছেলে লাল মিয়া (৩৫) এবং একই এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।

 

নিহতের পরিবার জানায়, অসুস্থ ননাশকে দেখতে ভালুকা থেকে গফরগাঁওয়ের কাওরাইদ যাচ্ছিলেন রোকেয়া বেগমসহ চারজন। পথে গফরগাঁও-ভালুকা সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান লাল মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগমসহ চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম মারা যান।

 

এই ঘটনায় আহত তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।