ঢাকাFriday , 25 October 2024
  1. Bootloaders
  2. Breakers
  3. Builders
  4. Cheats
  5. Cracked
  6. Crackers
  7. Emulators
  8. Generators
  9. Hacksers
  10. Injects
  11. Makers
  12. Overrides
  13. Serialz
  14. Spoofers
  15. WINDOWS11

জামালপুরে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের  আহবায়ক কমিটি গঠন 

admin
October 25, 2024 7:22 pm
Link Copied!

মাসুদুর রহমান : স্বাস্থ্য সহকারী, সহ: স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শকদের বেতন বৈশম্য নিরষনের লক্ষ্যে নিয়োগবিধী সংশোধন পুর্বক টেকনিক্যাল পদ মর্যাদা সহ শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্বাপেক্ষে ১৩ তম গ্রেড এবং ৪ বছর মেয়াদী ইন সার্ভিস ডিপ্লোমা ট্রেনিং স্বাপেক্ষে শুক্রবার সকাল ১০ টায় বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জামালপুর জেলা শাখার আহবায়ক তরফদার আরিফুর রহমান এর সভাপতিত্বে  বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোহাম্মদ শহীদুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন৷  এ ছাড়াও জেলা শাখার যুগ্ম আহবায়ক আবদুন নুরের সঞ্চালনায় যুগ্ম আহবায়ক আবু বক্কর,ইসলামপুরের সাধারণ সম্পাদক ইমরান খান নিপু,বকশীগঞ্জের সভাপতি আব্দুস সামাদ, মাদারগঞ্জের আশরাফুল ইসলাম হিরু, সদর উপজেলা সভাপতি মো: শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।  এ সময় জেলা এসোসিয়েশনের জেলা যুগ্ম আহবায়ক তাহেরুল আলম,  সদস্য জহিরুল ইসলাম,  সদর উপজেলা স্বাস্থ্য সহকারী দুলাল উদ্দিন, রাশেদুল ইসলাম, ইসলামের উপজেলা স্বাস্থ্য সহকারী মোস্তাক আহমেদ, মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আল আমিন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী মো: লাভলু মিয়া, জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য সহকারী নয়ন মিয়া, আবু সাঈদ, বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী খাতুনে জান্নাত সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন৷
সভা শুরুতেই প্রয়াত নাসরিন, মিনারা, নিজাম উদ্দিন সহ প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনা মোনাজাত করা হয় সংগঠনের নেতা শহিদুর রহমান৷  পরে বক্তারা কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ঘোষিত কর্মসুচি বাস্তবায়ন, মেয়াদ উত্তীর্ণ উপজেলা কমিটি, জেলা শাখা কমিটি গঠন ও বিবিধ বিষয়ে আলোচনা করেন ৷
সবার সিদ্ধান্তে ৩ মাসের জন্য বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন জামালপুর জেলা শাখার আহবায়ক কমিটির তরফদার মো: আরিফুর রহমানকে আহবায়ক ও ,মোহাম্মদ শহিদুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।  অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক এ.কে.এম তাহেরুল আলম মনির,  মোস্তাফিজুর রহমান, মো: মতিউর রহমান, শফিকুল ইসলাম, কামরুল হাসান, সদস্য আল আমিন, জাকির হোসেন, রাহাত চৌধুরী, আ: সামাদ, মো: রাশেদুল ইসলাম, খাতুন ই জান্নাত, ফরিদুল হক খাজা, আরিফুর রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।