ঢাকাThursday , 24 October 2024
  1. Activators
  2. Bootloaders
  3. Breakers
  4. Builders
  5. Cheats
  6. Cracked
  7. Crackers
  8. Emulators
  9. Generators
  10. Hacksers
  11. Injects
  12. Licenses
  13. Makers
  14. Modules
  15. Overrides

দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর

অনলাইন ডেস্ক
October 24, 2024 7:30 pm
Link Copied!

জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ এক বিশেষ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে উপদেষ্টা বলেছেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর।

তিনি আরও বলেছেন, ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

বিবৃতিতে উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।