ঢাকাMonday , 23 December 2024
  1. Activators
  2. APIs
  3. BluRay
  4. Bootloaders
  5. Breakers
  6. Builders
  7. Bypasser
  8. Cheats
  9. Converters
  10. Cracked
  11. Crackers
  12. Cracks
  13. Docs
  14. DVDRip
  15. Emulators

নাটোরে বড়দিনের প্রস্তুতিতে ব্যস্ত খ্রীস্টান সম্প্রদায়

admin
December 23, 2024 4:43 pm
Link Copied!

 


👁️‍🗨️ আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ

২৫ ডিসেম্বর (বুধবার) খ্রিস্টান সসম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উৎসবকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলাসহ জেলার সদর, সিংড়া,বাগাতিপাড়া ও লালপুর উপজেলার খ্রিস্টান ধর্মপল্লীতে বড়দিন পালনের প্রস্তুতি চলছে। সোমবার জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া ধর্মপল্লীতে গিয়ে দেখা গেছে তরুণ তরুণীরা গীর্জা ঘর ও প্রাঙ্গণে আল্পনা আঁকছে।সাজানো হচ্ছে বর্ণিল কাগজ ও রঙিন আলোকসজ্জা দিয়ে।একইভাবে খ্রিস্টান ধর্মপল্লীর বাড়ি-ঘরও সাজিয়ে তুলছে বর্ণিল সাজে। বড়দিনকে সামনে রেখে সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলছে বাড়ি বাড়ি কীর্তন আনন্দ। এই উপজেলাতে রয়েছে ৬টি ধর্মপল্লী। জেলার সবচেয়ে বড় খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া চার্চের পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা জানান, যীশু খ্রিস্টের জন্মোৎসব এই বড়দিনকে সামনে রেখে নেওয়া হয়েছে নানা আয়োজন। এর মধ্যে কেক কাটা,বিশেষ খ্রিস্টযাগ,কীর্তন আনন্দ,পিঠাপুলি তৈরি ও সহভাগিতা,বৈঠক আয়জনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।