ঢাকাWednesday , 15 January 2025
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Cracked
  9. Crackers
  10. Cracks
  11. Docs
  12. DVDRip
  13. Emulators
  14. Episodes
  15. Generators

নাটোরে বাড়িঘর ভাংচুর মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা -দুলু সহ ৬৮ জন

admin
January 15, 2025 6:01 pm
Link Copied!

 

আজকের নলডাঙ্গা প্রতিবেদনঃ নাটোরে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের মামলায় ৭ বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। একই সঙ্গে এ মামলা থেকে অব্যহতি পেয়েছেন আরো ৬৭ জন নেতাকর্মী।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় ঘোষনা করেন। এসময় আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত না থাকলেও অন্যরা উপস্থিতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা।
শরিফুল হক মুক্তা জানান, ২০০৪ সালের ৬ ফেব্রুয়ারী নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুর গ্রামে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহম্মেদ গামাকে হত্যার জেরে ৭ ফেব্রুয়ারী ঐ গ্রামের আওয়ামীলীগ নেতাকর্মীদের ১৮ টি বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ২০০৭ সালের ২৬ জুলাই দুলু সহ ৬৮ জনকে ৩টি ধারায় সাত বছরের কারাদণ্ড দেন তৎকালীন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। এই সাজার বিরুদ্ধে আপীল করা হলে দীর্ঘ শুনানি শেষে আজ(১৫ জানুয়ারি) ২০২৫ বিচারক এ রায় দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।