ঢাকাSunday , 12 January 2025
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Converters
  9. Cracked
  10. Crackers
  11. Cracks
  12. Docs
  13. DVDRip
  14. Emulators
  15. Epic

নলডাঙ্গায় ইটবাহি ট্রলি ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

admin
January 12, 2025 3:50 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ
নাটোরের নলডাঙ্গায় ইটবাহি ট্রলি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। শনিবার(১১ জানুয়ারী) সকালে উপজেলার বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে দুইজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে নিলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় রেফার করে। সেখানে দুপুরে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি ট্রলি চালক রাজিব হোসেন (৩৫) উপজেলার বৈদ্য বেলঘরিয়ার তেল কুপি গ্রামের আঃ রাজ্জাকের ছেলে ও ওপর আহত ট্রলির হেল্পার একই গ্রামের আশরাফ হোসেনের ছেলে রঞ্জু। এ ঘটনায় নলডাঙ্গা থানাপুলিশ ঘাতক বাসটিকে থানা হেফাজতে নিয়েছে। নলডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।