ঢাকাFriday , 17 January 2025
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Converters
  9. Cracked
  10. Crackers
  11. Cracks
  12. Docs
  13. DVDRip
  14. Emulators
  15. Epic

নাটোর জেলা ছাত্রলীগ নেতা মাসুম ঈশ্বরদী থেকে গ্রেপ্তার

admin
January 17, 2025 9:13 am
Link Copied!

 

স্টাফ রিপোর্টারঃ নিষিদ্ধ সংগঠন নাটোরের জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ জানুয়ারি) রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রিয়াজুর ইসলাম মাসুম নাটোর সদর আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহচর।
গত ৫ আগষ্ট গণ-অভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পরই বিক্ষুদ্ধ জনতার রোষানলে রিয়াজুল ইসলাম মাসুমের বাড়ি-ঘরে হামলা- ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে তিনি পলাতক থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সরব ছিলেন।
নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মাসুমকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় রিয়াজুল ইসলাম মাসুম কে ঘুরাঘুরি করতে দেখে নাটোরের কয়েকজন লোক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুম কে গ্রেফতার করে নাটোরে নিয়ে আসেন। ওসি মাহবুবুর রহমান আরও জানান, জুলাই-আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, নির্যাতন, হত্যা সহ সাতটি মামলা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।