ঢাকাMonday , 28 October 2024
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Converters
  9. Cracked
  10. Crackers
  11. Cracks
  12. Docs
  13. DVDRip
  14. Emulators
  15. Epic

রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে-আমীর খসরু

admin
October 28, 2024 9:07 am
Link Copied!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে সংস্কার করতে হবে। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সংস্কার ধারণা আসেনি। আগেই প্রস্তাব দেয়া হয়েছে। জনগণের মালিকানা ভোটের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের কাছে বারবার ভোটের জন্য প্রার্থীদের যেতে হবে। তরুণ প্রজন্মসহ সবাই ভোট দিতে চায়। জাতি সেই ঐক্যমতে আছে। তাই সুষ্ঠু নির্বাচনে সে সংস্কার দরকার।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কমিশনগুলোর রিপোর্ট জমা দেয়ার আগে যেসব কথাবার্তা আসছে সেগুলো ব্যক্তি মতামত কিনা বা সরকারের ভাবনা কিনা তা পরিস্কার না। রিপোর্ট জমা দেয়ার পর সেগুলোর বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেবে বিএনপি।

 

তিনি আরও বলেন, নির্ধারিত এজেন্ডা নিয়ে যদি মনে করেন জাতীয় সমস্যা সমাধানের একমাত্র পথ তা জাতির জন্য তা ভালো হবে না। সংস্কারের বিষয়টি এসেছে আরও ছয় বছর আগে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপকল্প প্রকাশ করেছিলেন। সেখানে দেশের স্বাধীনতা ও জনগণের সেবায় ৩১ দফা দিয়েছিলন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।