ঢাকাFriday , 10 January 2025
  1. Activators
  2. APIs
  3. BluRay
  4. Bootloaders
  5. Breakers
  6. Builders
  7. Bypasser
  8. Cheats
  9. Converters
  10. Cracked
  11. Crackers
  12. Cracks
  13. Docs
  14. DVDRip
  15. Emulators

নাটোরের নলডাঙ্গায় ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

admin
January 10, 2025 6:15 pm
Link Copied!

 

 

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে নলডাঙ্গা মাছ বাজার চত্বরে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল বাকি’র সভাপতিত্বে উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ আয়োজনে এ আলোচনা পর্বে অংশ নেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন পাঠান, নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সৃজন, নলডাঙ্গা পৌর যুবদলের সভাপতি রুপচান আলী, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, নলডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রানা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল আজ বৃহৎ ছাত্র সংগঠণ হিসাবে পরিচিত। শহীদ জিয়ার আদর্শকে বুকে আঁকড়ে ধরে দেশ গঠণে ছাত্রদলের প্রতিটি নেতা কর্মীকে ভূমিকা রাখতে হবে।
বুলবুল আরো বলেন, আমরা ৬৪ জেলার মধ্যে এমন এক নেতার সংগঠন ও দল করি যিনি ছাত্রদলের এই পাঠশালার রাজনীতি থেকে আজকে জাতীয় নেতা, তিনি হলেন আমাদের সকলের প্রিয় ও নাটোরের জননেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাই দুলু সাহেবের হাতকে শক্তিশালী করতে ছাত্রদলকে তার আদর্শের সৈনিক হয়ে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।