ঢাকাMonday , 28 October 2024
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Cracked
  9. Crackers
  10. Emulators
  11. Generators
  12. Hacks
  13. Hacksers
  14. Injects
  15. Licenses

বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সহযোগিতার আহ্বান এফবিসিসিআই’র

admin
October 28, 2024 9:00 am
Link Copied!

ডিম ও মুরগির বাজার নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে রাজধানীর কাপ্তান বাজার পরিদর্শন করলো শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।  রবিবার সকালে এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে এফবিসিসিআই’র বাজার মনিটরিং সেল। এসময় ব্যবসায়ীদের কাছ থেকে ডিমের মূল্য ও সরবরাহ পরিস্থিতি বিষয়ে হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এফবিসিসিআই’র প্রশাসক।

পরে কাপ্তান বাজারের ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন হাফিজুর রহমান। ডিমের দাম ভোক্তাদের নাগালে রাখতে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সহযোগিতা আহ্বান করেন তিনি। প্রশাসক বলেন, বাজার স্থিতিশীল রাখতে আপনাদের ভূমিকা দেখতে চায় এফবিসিসিআই। কেউ যদি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের তথ্য আমাদের দিন। আমরা এসব তথ্য সরকারকে হস্তান্তর করবো। সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।

 

এফবিসিসিআই’র বাজার মনিটরিং সেল প্রয়োজনে ডিম-মুরগির সরবরাহকারী পর্যায়েও বাজার তদারকি করবে বলে উল্লেখ করেন এফবিসিসিআই’র প্রশাসক হাফিজুর রহমান।

বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে এফবিসিসিআই’র সকল কার্যক্রমে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান কাপ্তান বাজারস্থ ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম। সরকার নির্ধারিত দামে এবং চাহিদা অনুযায়ী ডিমের সরবরাহ বজায় থাকলে বাজার নেমে আসবে বলেন জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সাবেক পরিচালক খন্দকার রুহুল আমীন ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রতিনিধি, ছাত্র সমন্বয়কসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।