ঢাকাTuesday , 29 October 2024
  1. Activators
  2. APIs
  3. Bootloaders
  4. Breakers
  5. Builders
  6. Bypasser
  7. Cheats
  8. Cracked
  9. Crackers
  10. Emulators
  11. Generators
  12. Hacks
  13. Hacksers
  14. Injects
  15. Licenses

২১ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

admin
October 29, 2024 10:41 am
Link Copied!

অভিযানে ২১ গ্রাম হেরোইনসহ আরিফুল ইসলাম বাপ্পি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পাবনা র‍্যাব ৷  ২৭ অক্টোবর (রবিবার) রাত সাড়ে সাতটায়  পাবনা জেলার সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ৷  তিনি পাবনা সদর থানার ঘোষেরপাড়া এলাকার ময়ছের আলী ছেলে।

পাবনা র‍্যাবের স্কোয়াড্রন লীডার ও  কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানার দক্ষিণ রাঘবপুর এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে র‍্যাব । পরে অভিযানে ২১ (একুশ) গ্রাম হেরোইনসহ মোঃ আরিফুল ইসলাম বাপ্পিকে গ্রেফতার করা হয়। পরে আসামীর  বিরুদ্ধে  পাবনা জেলার সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ  আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান,  এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে পাবনা র‍্যাব বন্ধপরিকর। তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।